২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের উপর হামলার অভিযোগে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর, কামারখন্দ) আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 02:04 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সারাদেশে নির্বাচনি প্রচারে নারীদের উপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর, কামারখন্দ) আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনি কাজে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ উপস্থিত ছিলেন।