২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেপ্তার

তারা শহরের ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলার আসামি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 01:17 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

সাতক্ষীরা সদরে হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ৯টায় শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদের আটক করা হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম।

গ্রেপ্তারদের মধ্যে তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

ওসি শামিনুল ইসলাম বলেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মামলার বাকি তথ্য পরে জানানো হবে।