১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বজ্রপাত কাড়ল ২ কৃষকের প্রাণ

প্রত্যক্ষদর্শীরা বলেন, আক্কাস ও তারেক এলকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 06:28 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানিয়েছেন।

নিহতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আক্কাস ও তারেক এলকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

ওসি জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।