১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নানার বাড়ি বেড়াতে গিয়ে মৃত্যু ডোবায় ডুবে

ডোবায় সাদমানকে ভাসতে দেখে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 08:23 PM

Updated : 26 Jan 2024, 08:42 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নানা বাড়ি বেড়াতে গিয়ে ডোবার পড়ে এক শিশু মারা গেছে।

উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তার ওয়ার্ডের শ্যামপুর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত তিন বছর বয়সী ওমর ফারুক সাদমান ঢাকার কামরাঙ্গীরচর খলামুড়া এলাকার ইটালি প্রবাসী মো. শাহীনের ছেলে।

জাহাঙ্গীর বলেন, “শ্যামপুর গ্রামে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সাদমান। বেলা ১২টার দিকে তার মা কাপড় রোদে দিতে ছাদে ওঠেন। এরপর নিচে নেমে সাদমানকে না পেয়ে আশেপাশে খুঁজতে শুরু করেন।

“কিছুক্ষণ পর নানা বাড়ির পাশের ডোবায় সাদমানকে ভাসতে দেখে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাদমানের লাশ কামরাঙ্গীরচরে নেওয়া হবে বলে জানান তিনি।