২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যায় সাবেক ২ এমপিসহ ২৭২ আসামি

৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি রেখে মামলাটি করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 11:13 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

ঝিনাইদহে ১১ বছর আগে জামায়াতে ইসলামীর কর্মী হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ ২৭২ জনকে আসামি করে মামলা হয়েছে।  

মঙ্গলবার ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি রেখে মামলাটি করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান। 

তিনি বলেন, নিহত জামায়াত কর্মী ও মাদ্রাসা শিক্ষক আব্দুস ছালামের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। 

মামলার আসামিরা হলেন- ঝিনাইদহ-২ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তাহজীব আলম সিদ্দিকি সমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারের কটূক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা-মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। তখন তাদের উপর হামলা করা হয়। হামলাকারীরা আব্দুস ছালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।