২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার

গোপন খবরে এসব উদ্ধার করা হয়, বলছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 02:26 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে সীমান্তের ৬৪ মেইন পিলারের কাছে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান।

ইমদাদুর বলেন, গোপন খবরে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র জীবননগর থানায় হস্তান্তরে আইনগত প্রক্রিয়া চলছে।