২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দ্বিতীয় দিনের মত স্বস্তির বৃষ্টি

সহকারী আবহাওয়াবিদ জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 01:23 AM

Updated : 26 Aug 2026, 09:30 AM

ঢাকাসহ সারাদেশে তীব্র দাবদাহে সব বয়সি মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত; ভিন্ন চিত্র তখন সিলেটে। 

শুক্রবার রাতে ভারি বৃষ্টিপাতের পর শনিবার রাত ৮টার দিকে সিলেট নগরীতে ফের বৃষ্টি হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর মাঝে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

সিলেট নগরীর মদিনা মাকের্ট এলাকার বাসিন্দা সায়মন হোসেন জানান, শুক্রবার রাতে টানা কয়েক ঘণ্টা ভারি বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যার পরও বৃষ্টি হয়েছে। সারা দেশের থেকে সিলেট আলাদা। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা চলছে, হচ্ছে না। আর সিলেটে প্রার্থনা ছাড়াই প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এ কারণে গরমের তীব্রতাও কমেছে সিলেটে।