১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 02:44 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, শনিবার সন্ধ‌্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১১টার সময় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই নৌরুটে ছোটবড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারের অপেক্ষায় থাকে। পরে ফেরি চলাচল শুরু হলে ঘাটে আটকে থাকা যানবাহন গুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে।