২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

প্রচণ্ড বাতাসে আম গাছের একটি ডাল তার শরীরের ওপর এসে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 04:27 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান।

নিহত আমিনা বেওয়া (৪২) ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ঝড়ো আবহাওয়ার মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় প্রচণ্ড বাতাসে আমগাছের একটি ডাল তার শরীরের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

ওসি রাকিব হাসান বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।