২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর হত্যা মামলা: ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেপ্তার

পুলিশ জানায়, জাতীয় পার্টির মহানগরের শীর্ষ নেতা জুলাই আন্দোলনে গুলিতে নিহত সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সাগর হত্যা মামলা: ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেপ্তার
জাহাঙ্গীর আহমেদ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জুলাই আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় ময়মনসিংহে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মোহাম্মদ আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার জাহাঙ্গীর আহমেদ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি।  

জেলা গোয়েন্দা শাখা ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন সাগর (২৪) মারা যান। 

সাগর নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামানের ছেলে। 

এ ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় একটি ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে শহীদ সাগর হত্যায় আদালতে আরেকটি মামলা করেন। 

মুহিদুল ইসলাম বলেন, “ওই মামলায় এজাহার নামীয় আসামি মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।”