১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কলার বাগানে পুড়ছিল বস্তা, নিভিয়ে মিলল লাশ

স্থানীয়রা পুকুর থেকে পানি তুলে আগুন নেভান, কিন্তু ততক্ষণে লাশের বিভিন্ন অংশ পুড়ে যায়, বলেন আক্কেলপুর থানার ওসি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 01:31 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আগুন ধরিয়ে দেওয়া বস্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। 

পুলিশ বলছে, লাশটি কার, তা এখনো জানা যায়নি। তাদের ধারণা, হত্যার পর বস্তায় ঢুকিয়ে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।  

মঙ্গলবার রাতে উপজেলার কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

কলাবাগানটির মালিক বিকাশ চন্দ্র দেবনাথ। 

আক্কেলপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিকাশ চন্দ্র বাগানে আগুন দেখতে পেয়ে গ্রামবাসীকে ডেকে আনেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, একটি বস্তায় আগুন জ্বলছে। 

ওসি বলেন, স্থানীয়রা পুকুর থেকে পানি তুলে আগুন নেভান। কিন্তু ততক্ষণে লাশের বিভিন্ন অংশ পুড়ে যায়। 

পুলিশের ধারণা, কোথাও হত্যার পর বস্তাবন্দি করে এনে কলাবাগানে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।