২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানায় পুলিশ।

মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাস।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় যাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন দুই বাসের অন্তত ১৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মিজানুর রহমান বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।