২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

বিএনপি নেতাকর্মীদের দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় বলে আসামি পক্ষের আইনজীবী বলেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 12:04 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বিএনপি নেতাকর্মীদের করা ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চারটি ইউপির চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তা নাকচ কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ইউপি চেয়ারম্যানরা হলেন- মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়নের রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের মো. তফাজ্জল হোসেন।

গত ৫ অগাস্টের পর মামলাগুলো দায়ের করা হয় বলে আসামিদের পক্ষের আইনজীবী মো. শাহিন হোসেন বলেন।