Published : 08 Jul 2026, 05:11 PM
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ীর নন্দী গ্রামের ভাটপাইল এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ।
নিহত গোলাপ হোসেন (২৮) ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে। বজ্রপাতে মোখলেছারও আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সংবাদ কর্মী হারুন উর রশিদ বলেন, সকালে কৃষক মোখলেছার রহমান ও তার ছেলে মাঠে কাজ করছিল। বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে গোলপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন মোখলেছার রহমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ওসি আব্দুল লতিফ শাহ বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।