সিরাজগঞ্জে একই পরিবারের সাজাপ্রাপ্ত নয়জন গ্রেপ্তার
তাড়াশে জমির বিরোধে সংঘর্ষের মামলায় সাজাপ্রাপ্ত হন তারা।
সিরাজগঞ্জের তাড়াশে জমির বিরোধে সংঘর্ষের মামলায় সাজাপ্রাপ্ত একই পরিবারের নয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার হেমনগর গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল করিম (৬০), শাহ আলম (৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন (৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন (৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম (৩২) ও স্বপন আলী (৩৬)।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৮ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সঙ্গে হেমনগর গ্রামের আসামিদের সংঘর্ষ হয়। এতে মামলার বাদী আশিক উল্লা গুরুতর আহত হন। তিনি আদালতে মামলা করেন।
ওসি জিয়াউর রহমান বলেন, অক্টোবর মাসে আদালত নয় আসামিকে এক বছর করে কারাদণ্ড দেন। রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আসামিদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
