২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বোনের মৃত্যু

সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।

কুমিল্লায় ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বোনের মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 11:56 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার পাঁচরা গ্রামে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান জানান।

নিহত ৮ বছর বয়সি হামিদা আক্তার ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। তখন পাঁচ বছর বয়সি ভাই ফাহিম পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে পানিতে ডুবে যায় হামিদা। 

পরে ফাহিম দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা এসে পুকুর থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

থানার ওসি আক্তার উজ জামান বলেন, পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে শিশুটির লাশ বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।