১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশত যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 09:28 AM

Updated : 24 Dec 2023, 09:44 AM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পথ হারিয়ে মাঝ নদীতে আটকে গেছে তিনটি ফেরি।

Image

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশত যানবাহন।

দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় নদী পথ হারিয়ে কেরামত আলী, বরকত, মাধবীলতা নামে তিনটি ফেরি মাঝ নদীতে আটকে যায়। এরপর থেকেই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে অর্ধশত যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

তবে কুয়াশায় কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।