২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

চলতি অর্থ বছরে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৭তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। 

শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।   

এ সময় জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, প্রবীণ আখ চাষি দলিলুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম ও বিএনপির স্থানীয় নেতারা।

এ উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

মিল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। 

দিন দিন কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে দাবি করে তিনি বলেন, “আশা করি, চলতি মাড়াই মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।” 

লিপিকা ভদ্র বলেন, “আখ চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন উপকরণ এবং ভর্তুকি আগের চেয়ে বাড়ানো হয়েছে। আখ চাষে আগ্রহ দিন দিন আরো বৃদ্ধি পাবে। বন্ধ মিল চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”