২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পাম্পে তেল নেওয়ার সময় ট্রাক চাপায় দুজন নিহত

গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

রাজবাড়ী সদর উপজেলায় পাম্পে তেল নেওয়ার সময় ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।

রোববার সন্ধ‌্যায় উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান খানখানাপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ।

নিহতরা হলেন- খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের ঈদ্রিস পাটোয়ারির ছেলে ট্রাক চালক সোবাহান পাটোয়ারি (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার ননরাই এলাকার সরল মিয়ার ছেলে ট্রাক চালকের সহকারী (হেলপার) স্বপন মিয়া।

পুলিশ জানায়, সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল মাহেন্দ্র ও ট্রাক। এ সময় সোবাহান ও স্বপন মিয়া মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন পেছন থেকে অপর একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। 

এতে দুজন চাপা পড়ে আহত হন। স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন।