Published : 16 Mar 2026, 06:04 PM
বিএনপির মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করে। জুলাই সনদ বাস্তবায়নও বিএনপির মাধ্যমেই হবে।”
সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুরের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুরের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
প্রশাসন থেকে জানা গেছে, ভাঙ্গা উপজেলায় মোট তিনটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ফরিদপুর জেলায় মোট ১৯টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমও এ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম।