১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে ইয়াবা সেবনের সময় আটক তিন তরুণতে ৬ মাসের জেল

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 07:25 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইয়াবা সেবনের সময় আটক তিন তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

দণ্ড পাওয়ারা হলেন- রাজাপুর সদর এলাকার সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা এলাকার ছাবিদ ইসলাম সামি (২০) এবং উত্তর সাউদপুর এলাকার মহিউদ্দিন মারুফ (২০)।

উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে তিন তরুণকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও রিফাত আরা মৌরি।