২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শোক সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক

বক্তারা নিজেরা ব্যবহার করবেন না জানিয়ে, ভারতীয় পণ্য বর্জনের‌ ডাক দেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 11:01 AM

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায়  শোক ও সম্প্রীতি সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাকা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি শোক মিছিল ইসকন ও   ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রেস ক্লাব ও   গাবতলা মোড় ঘুরে আবারও কলেজ মোড়ে এসে সমাবেশ করে। 

এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস,  সংগঠক ওয়াহিদুজ্জামান মাহিম। 

বক্তারা বলেন, ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। ইসকন আওয়ামী লীগের দোসর। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসকন। 

চট্টগ্রামে হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। 

এ সময় বক্তারা নিজেরা ব্যবহার করবেন না জানিয়ে, ভারতীয় পণ্য বর্জনের‌ ডাক দেন।