১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাস্তার পাশে পড়ে ছিল চিকিৎসকের লাশ

স্থানীয়রা জানান, সোমবার রাতে লোকজন রাম-দাসহ হাসানুরকে আটক করে পিটুনি দেয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 07:28 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সাতক্ষীরার তালা উপজেলায় রাস্তার পাশ থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান।

নিহত হাসানুর রহমান (৩০) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামের অজিয়ার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন রাম-দাসহ নগরঘাটা ইউনিয়নের পোড়াবাজার থেকে হাসানুরকে আটক করে পিটুনি দেয়। এরপর সকালে ত্রিশ মাইলের রাস্তার পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মেজর কামরুল বলেন, ভোরে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয় লোকজন। পরে লাশ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন, ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছে। বিষয়টি তিনি তালা থানা পুলিশকে জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।