২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ২ অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

এ দুর্ঘটনায় আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরও চারজন।

লালমনিরহাটে ২ অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত
লালমনিরহাটের আদিতমারী থানা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 09:06 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরও চারজন।

বুধবার বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী। 

নিহত আব্দুল আজিজ (৬৫) পাটগ্রাম উপজেলার সরকারের হাটের মুসলিমপাড়ার বাসিন্দা।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক (৪০), আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আলম মিয়ার মেয়ে রংপুর সিটি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা (১৮) ও একই কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানি এলাকার লিজা আক্তার (১৮) ও আদিতমারী এলাকার সাইদ মিয়া (৫৫)।

ওসি মাহামুদ-উন-নবী জানান, কাকিনা থেকে আদিতমারী যাচ্ছিল একটি অটোরিকশা, অপর দিকে লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল আরেকটি অটোরিকশা। অটোরিকশা দুটি আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।