২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দশক পর শাবির অ্যালামনাই কমিটি

শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের লক্ষ্যে গঠনতন্ত্রের আলোকে নির্বাচন আয়োজন করবে বলে জানান সদস্যসচিব অধ্যাপক তাজ উদ্দিন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

প্রতিষ্ঠার তিন দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাইয়ের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে সংগঠনটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজ উদ্দিন ১১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের তথ্য জানান।

কমিটিতে কো-কনভেনার পদে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এম মুজিবুর রহমান ও দ্বিতীয় ব্যাচের শাব্বির আহমদ চৌধুরী মনোনীত হয়েছেন।

যুগ্ম আহ্বায়ক পদে সৈয়দ জয়নুল হক, মোহাম্মদ আরিফ আলী রাব্বানী, জায়েদুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, কামরুল হাসান মিঠু, নাজমুল ইসলাম জুয়েল ও অধ্যাপক শফিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সহ-সদস্যসচিব পদে সৈয়দ এ এস সুলতান, মখলিছুর রহমান পারভেজ, মোহাম্মদ দিলোয়ার হোসেন শামীম, অধ্যাপক রেজোয়ান আহমেদ ও  অধ্যাপক জামাল উদ্দিন; কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম, সহকোষাধ্যক্ষ মোহাম্মদ তাহমিদ বখত চৌধুরী ও সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, খুরশিদ আলম হিটু, দেলওয়ার ইসলাম টিটু, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম শামিম, মোহাম্মদ মহব্বত উল্লাহ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ফজলুল হক সাম, ফয়ছল আহমদ, মোহাম্মদ নুরুজ্জামান, কামরুল আহমদ কাবেরী, মাসুদ রানা, মোসলেহ উদ্দিন খুশবু, অমিতাভ চক্রবর্তী, ফারুক আহমদ, শাহাদাত হোসেন চৌধুরী, মাহবুব আলম ডিউক, আবিদুর রহমান রাজু, সৈয়দ ইমতিয়াজ ফারুক, রাশেদুল হক, ব্যারিস্টার আবুল ফজল, তারেক আহমেদ চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক এসহাক মিয়া, শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক শাহাদাত হোসাইন, আশরাফুল আলম বাচ্চু, সাইদুজ্জামান খান, তারেক বিন আজির, মোহাম্মদ কুদরতে এলাহী পুনম, নুরুজ্জামান বিশ্বাস, মোহাম্মদ আখতারুজ্জামান বিন্টু, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. আমিনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মুসা, আবু সাদাত মওদুদ, মোহাম্মদ কাশ্মীরু রেজা, খালিদুর রহমান, মোহাম্মদ জে এ সিদ্দিকী (শামীম), অধ্যাপক আনোয়ার হোসেন, আ ফ ম জাকারিয়া, মোহাম্মদ মতিয়ার রহমান, আজিজুল ইসলাম শামীম, তানভিরুল ইসলাম, আ. হালিম, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সুমন চন্দ্র পাল, অধ্যাপক পাবেল শাহরিয়ার, আবু সালেক মো. ফাহিম চৌধুরী, আজিজুর রহমান সোহাগ, অধ্যাপক ওমর ফারুক, শাহ মো. আতিফুল, মোহাম্মদ আতিকুল হক, সৈয়দা আফসানা মুন, অধ্যাপক তাজমুন নাহার, মো. নূর উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এজাজ, আখলাকুর রহমান, ইমরান হাসান লস্কর, মোহাম্মদ বরকত হায়াত, মো. ফুয়াদ আহমদ, নাজমুল হুদা শাহীন, সুদীপ জ্যোতি, মোহাম্মদ আলমগীর মিয়া, রহিমা খাতুন হালিমা বেগম, সাদেক মিয়া, এস এম আবু তাহের, মহরম আলী মাসুদ, সৈয়দ জয়নাল আবেদীন আবেদ, রেহেনা আফরোজ মনি, মো. মেহেদী মাসুদ ফয়সাল, আবু মুসা মোহাম্মদ তারেক, মোহাম্মদ ময়নুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অব্বির রহমান বন্ধন তানভির, মেজবাহ শিমুল, মুক্তি খাতুন, সাইফুল ইসলাম সুজন, মুসতাক আহমেদ কয়েস, এম এ রাকিব, সরকার জসিম উদ্দিন সম্রাট, আসাদ খান সাদী, রেজাউল করিম, আফসানা বেগম, রিপন মাহমুদ, ইমরান হোসাইন, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ আসাদুল্লাহ আল-আল গালীব, সাকুফা চৌধুরী, বশিরুল হক ও মো. আব্দুল মজিদ, অধ্যাপক মোহাম্মদ মুরাদ।

এই আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় অ্যালামনাইয়ের কাঠামো ও গঠনতন্ত্র প্রণয়নসহ প্রাথমিক কার্যক্রম পরিচালনা করবে। শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের লক্ষ্যে গঠনতন্ত্রের আলোকে নির্বাচন আয়োজন করবে বলে জানান সদস্যসচিব অধ্যাপক তাজ উদ্দিন।