২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ অগাস্ট থানায় হামলা-অস্ত্র লুটে ফরিদপুরে ১৫ জন গ্রেপ্তার

পুলিশ জানায়, ৫ অগাস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতির আসামিদের গ্রেপ্তার করা হয়।

৫ অগাস্ট থানায় হামলা-অস্ত্র লুটে ফরিদপুরে ১৫ জন গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 07:08 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

শনিবার গভীর রাতে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলায় ১১ জন, ডাকাতি মামলায় দুজন এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছে। 

সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ৫ অগাস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।