২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়েছিল।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নড়াইলে বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

তারা হলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু। 

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এখন থেকে তাদের দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে বাধা নেই।   

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে এ জেড এম ফরিদুজ্জামান ফরদাহকে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে বিদ্রোহী প্রাথী হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তার সঙ্গে কাজ করায় বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করে দল।  

নির্বাচনে বিএনপির প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ, বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম উভয়ে পরাজিত হন। এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু।