২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী

সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী
মঙ্গলবার সকালে মনোহরদীর শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাযা অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 03:00 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

নরসিংদীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির শায়িত হয়েছেন  সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

মঙ্গলবার সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে ব্রাহ্মণহাটা গ্রামে তার দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন  মনোহরদী থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ। 

এর আগে সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

সম্প্রতি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।