২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুই বোন ‘অপহরণ’, ঢাকায় যুবক গ্রেপ্তার

অপহরণের প্রায় চার মাস পর রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁয় দুই বোন ‘অপহরণ’, ঢাকায় যুবক গ্রেপ্তার

দুই বোনকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 04:41 PM

Updated : 13 Oct 2022, 04:41 PM

নওগাঁ থেকে একসঙ্গে দুই বোনকে অপহরণের মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।

গ্রেপ্তার রুবেল হোসেন (২৯) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কালাইপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে বৃহস্পতিবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৬ জুন নওগাঁর দুই বোনকে অপহরণ করেন রুবেল। পরে তাদের ফেরত চেয়ে পরিবার অনুরোধ করলেও কালক্ষেপণ করতে থাকেন রুবেল।

এ অবস্থায় দুই বোনের ভাই বাদী হয়ে রুবেল হোসেনসহ কয়েকজনকে আসামি করে ২৫ জুলাই নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন।

রুবেল হোসেনকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।