২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ক্ষেতে পড়েছিল অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ

দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ঘাস ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম। 

নিহত কিশোরের আনুমানিক বয়স ১৪ থেকে ১৫ বছর। তার পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

ওসি সাইফুল বলেন, স্থানীয় কৃষি শ্রমিকরা ক্ষেতে কাজ করতে গিয়ে গলাকেটা লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়। লাশে পচন ধরেছে।

দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিচয় শনাক্তে সিআইডি দল আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।