টাঙ্গাইলে প্রশিক্ষণে গুলিবিদ্ধ পুলিশ, ‘বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে’
ট্রেনিং সেন্টারের পরিদর্শক বলেন, সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
ট্রেনিং সেন্টারের পরিদর্শক (নিরস্ত্র) আল আমিন বলেন, সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংচির এলাকাযর বকুল মিয়ার ছেলে।
পরিদর্শক বলেন, “সকালে অস্ত্রে গুলি ভরার সময় ফায়ার হয়ে যায়। তাকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সকাল সাড়ে ৮টায় হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রশিক্ষণ শেষে ৩ ফেব্রুয়ারি তার ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল বলে জানার পরিদর্শক।
