২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল নিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী ২ বন্ধু

ঝিনাইদহ-মাগুরা সড়কে মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে একটি ট্রাক তাদের চাপা দেয় বলে জানায় পুলিশ।

পেট্রোল নিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী ২ বন্ধু
আরিফ হোসেন ও সোহান আহমেদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:57 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঝিনাইদহ সদর উপজেলায় পেট্রোল নিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কে উপজেলার পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলি।

নিহতরা হলো- সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নিহত আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা বন্ধু ছিল।

ওসি জাহানুর আলি বলেন, আরিফ ও সোহান মোটরসাইকেলে পেট্রোল নিতে শহরের দিকে যাচ্ছিল। পথে একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে আসা বালুবোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই কিশোর মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি জাহানুর আলি।