১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ডেভিল হান্ট’: কু‌ড়িগ্রামে চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ২৪

কু‌ড়িগ্রা‌ম প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় অপা‌রেশন ডে‌ভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎস্যজী‌বী লীগের সদস্য বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হো‌সেন সাদ্দাম (৩০), উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন (৪৫), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবির উদ্দিন (৫০), তিলাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (৩৮) এবং নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল হোসেন (৩১)।

পু‌লিশ জানায়, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশের সব থানা এলাকায় বিশেষ এই অভিযান চলমান রয়েছে বলে জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।