নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন, কারাদণ্ড-জরিমানা
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার গোমতী নদী থেকে বালু তোলা হচ্ছিল।
কুমিল্লার গোমতী নদীর নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা এবং প্রকৌশলীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান।
এ সময় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ এর দায়িত্বপ্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশলী ওহিদুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) জানান।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সেতু নির্মাণের পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
