সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২, ট্রাক জব্দ
যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বরে একটি ট্রাক থেকে তাদের আটক করে র্যাব।
সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে র্যাব।
মঙ্গলবার ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বরে একটি ট্রাক থেকে তাদের আটক করা হয় বলে জানান সিরাজগঞ্জ র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর ফারহান-উজ-জামান।
গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল হক (৩২) এবং একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে বিশু আলী (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, মহাসড়কে মাদকবিরোধী অভিযান চলাকালে ৫১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
