১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 02:55 PM

Updated : 12 Mar 2024, 02:55 PM

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে; এ সময় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান।

তিনি বলেন, মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায় করায় চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রট।