১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় গৃহবধূকে হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন

২০১২ সালের ২৩ অগাস্ট ওই গৃহবধূকে মারপিট করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।

বগুড়ায় গৃহবধূকে হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 09:13 PM

Updated : 29 Nov 2023, 09:13 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূকে হত্যার ১১ বছর পর তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চার আসামি।

বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ মোহা. জালাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার বিশু।

দণ্ড পাওয়া সবুজ মিয়া উপজেলার জালশুকা দহপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে।

মামলার বরাতে এপিপি বিনয় কুমার জানান, ২০১২ সালের ২৩ অগাস্ট সবুজ মিয়া তার স্ত্রী কোহিনুর বেগমকে মারপিট করে বালিশ চাপায় গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় কোহিনুরের বড় ভাই লিটন বাবু বাদী হয়ে সবুজের মা-বাবাসহ পাঁচজনকে আসামিকে থানায় মামলা করেন বলে জানান তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।