২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলছিল যুবকের লাশ

বাড়ির অদূরে কাঁঠাল গাছে জাহিদের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্ত্রী, বলছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 10:35 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বাটনাতলী ইউনিয়নের বাঞ্চারামপাড়া এলাকা থেকে বুধবার রাতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান।

নিহত ২৬ বছর বয়সী মো. জাহিদ হাসান ওই এলাকার আলী আশ্রাফের ছেলে।

পরিবার ও এলাকাবাসী বলছে, বুধবার রাত ১২টার পর বাড়ির অদূরে কাঁঠাল গাছে জাহিদের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্ত্রী। পরে তার চিৎকারে এলাকাবাসী গিয়ে লাশটি উদ্ধার করে থানায় খবর দেয়।

ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।