২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

“অভিযানে ৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।”

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 

বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যানচলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কয়েকটি দোকানকে আর্থিক জরিমানাও করা হয়। 

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল লোকজন। এতে শহর আসা লোকজন যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়েন। যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

“অভিযানে ৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে তিনটি দোকানকে ২০০ টাকা করে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।”