২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

ডিবির ওসি নাজমুজ সাকিব জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুরে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 11:36 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

জামালপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে জামালপুর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবির ওসি মো. নাজমুজ সাকিব জানান।  

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু এবং ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখ।

ডিবির ওসি নাজমুজ সাকিব জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পৌর মেয়র আব্দুল কাদের সেখকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।