২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

২০২২ সালের ১৮ জুলাই সকালে শিশুটি নিজ বাসায় ধর্ষণের শিকার হয়।

নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:38 PM

Updated : 29 Sep 2026, 05:38 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ড পাওয়া মো. মনির হোসেন (৪৫) উপজেলার কুড়িপাড়া এলাকার বাসিন্দা।

মামলা থেকে জানা গেছে, ২০২২ সালের ১৮ জুলাই সকালে নিজ বাসায় ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে এ ঘটনায় শিশুটির মা বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তদন্ত শেষে ২০২৩ সালের ১২ মার্চ মনিরকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পুলিশ পরিদর্শক সামাদ।