২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত ১৩ শিশু হাসপাতালে ভর্তি

“আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 04:26 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে ১৩ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার বিকালে ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, রাজাপুরে ৬ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।

তিনি বলেন, “আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

এদিকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।

১৬ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সিভিল সার্জন হুমায়ুন কবির জানিয়েছেন।