২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

হবিগঞ্জে সকালে ঝড়বৃষ্টি শুরু হলে দানিছ মিয়া বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 05:52 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলায় সাতপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান।

নিহত দানিছ মিয়া (৫৫) ওই গ্রামের রহিম উল্লাহর ছেলে এবং উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক ছিলেন।

ওসি মশিউর রহমান বলেন, সকালে ঝড়বৃষ্টি শুরু হলে দানিছ মিয়া বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি লুটিয়ে পড়েন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।