২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি কারাগার থেকে ২ আসামির পলায়ন, একজন আটক

চুরির মামলার আসামি শফিকুল এখনো পলাতক।

খাগড়াছড়ি কারাগার থেকে ২ আসামির পলায়ন, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি শফিকুল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরেই একজনকে আটক করেছে পুলিশ।  

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল রোববার বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন- সদর উপজেলা ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) এবং রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)। 

রাজিব হোসেনকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিঅ্যান্ডটি গেইটের সামনে থেকে আটক করা হয়। 

তবে চুরির মামলার আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।