লক্ষ্মীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা ও পৌরসভা মহিলা দলের ব্যানারে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী ও বিএনপি নেতা ভিপি ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাওলানা সাইফুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
