২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় একটি ক্লিনিক সিলগালা, আরেকটিকে জরিমানা

ক্লিনিক দুটির বিরুদ্ধে লাইসেন্সের কাগজপত্র, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা এবং মানহীন সেবার অভিযোগ পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2024, 11:31 AM

Updated : 28 Mar 2024, 11:31 AM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুইটি ক্লিনিকে একটি সিলগালা ও অপরটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিমগঞ্জে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান।

তিনি বলেন, ক্লিনিকগুলোতে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সের কাগজপত্র, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা এবং মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় যমুনা ক্লিনিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা এবং উপজেলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ আলী ক্লিনিকটি সিলগালা করা হয় বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]