১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী নেতাকে হত্যা: সিরাজগঞ্জে আরও এক আসামি গ্রেপ্তার

এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে; যাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৈষম্যবিরোধী নেতাকে হত্যা: সিরাজগঞ্জে আরও এক আসামি গ্রেপ্তার
নিহত আব্দুর রহমান রিয়াদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 03:24 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুর রহমান রিয়াদকে হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে; যাদের মধ্যে তিনজন কিশোর।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা উপজেলার এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি।

গ্রেপ্তার মো. হৃদয় (১৯) সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

গ্রেপ্তারদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছেন।

নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) জেলা শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য ছিলেন।

শুক্রবার সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাছা উপজেলার মালেকের বাড়ি এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র রিয়াদ। বিকাল সাড়ে ৪টার দিকে শহরের (চৌরাস্তা মোড়) বাহিরগোলা রোডে অটোরিকশায় বসে থাকা রিয়াদকে ১০ থেকে ১২ জন কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রিয়াদ মারা যান।

এ ঘটনায় রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বৈষম্যবিরোধী নেতাকে হত্যাসিরাজগঞ্জে আরও ২ জন গ্রেপ্তার