১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে ক্যাম্প ছেড়ে আসা ৫ রোহিঙ্গা আটক

এ সময় তাদের সঙ্গে থাকা আরও চার বাংলাদেশিকে আটক করা হয়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 11:19 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চার বাংলাদেশিকে আটক করা হয়।

বুধবার সকালে উপজেলার মাইনী বাজার এলাকা থেকে তাদের আটক করার পর সন্ধ্যায় পুলিশে হস্তান্তর করা হয় বলে লংগদু থানার এসআই মো. রাব্বানী জানান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছেন। বাকি চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

এসআই মো. রাব্বানী বলেন, সন্ধ্যা ৭টার দিকে নয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। চারজন নিজেদের বাংলাদেশি দাবি করলেও তাদের কাছে কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া যায়নি। 

তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হতে ঠিকানা এবং লংগদুতে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।