শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সৎ বাবাকে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা
রাতে মাছ ধরার কথা বলে ১২ বছর বয়সি সৎ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
নড়াইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার সৎ বাবাকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার রাত ১২টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েঝেন সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।
৪৫ বছর বয়সী ওই ব্যক্তি দুর্গাপুর এলাকার বাসিন্দা।
ওসি অজয় কুমার বলেন, ওই বুধবার রাতে মাছ ধরার কথা বলে ১২ বছর বয়সি সৎ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে দুর্গাপুর রেলস্টেশনের পাশে নিয়ে তাকে যৌন নিপীড়ন করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দেয়।
পরে খবর পেয়ে পুলিশে এসে তাকে আটক করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালের বারান্দায় পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
