১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পোশাক কারাখানার কর্মী নিহত

তিনি ‘বাটারফ্লাই কারখানা’ নামের একটি কারখানার জুনিয়র টেকনেশিয়ান ছিলেন।

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পোশাক কারাখানার কর্মী নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 03:07 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পোশাক কারখানার এক কর্মীর প্রাণ গেছে 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানিয়েছেন। 

নিহত ২১ বছর বয়নী শিহাব মিয়া ভালুকার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি একই উপজেলার কাঠালী এলাকায় ‘বাটারফ্লাই কারখানার’ জুনিয়র টেকনেশিয়ান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শিহাব সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মো্টরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। 

নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এসআই রফিকুল জানিয়েছেন।